বিজয় দিবস উপলক্ষ্যে আজ সকালে গ্রীণরোডস্থ পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ।
বোর্ডের কল্যাণ পরিদপ্তরের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঢাকা পানি উন্নয়ন বিভাগ ও বাপাউবো ব্লাড নেটওয়ার্ক এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন ও প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম চৌবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাংলাশে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত রক্তদান কর্মসূচীতে বোর্ডের ২৬জন নারী ও পুরুষ কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ বলেন, মহান বিজয় দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে বাংলাশে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ করেন।