আজকের বাজারে সোনার দাম

অনলাইন ডেস্ক

অন্যান্য

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট

2025-12-19T11:43:45+00:00
2025-12-19T11:43:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আজকের বাজারে সোনার দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম   (ভিজিট : ৬১)
X

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ শুক্রবারও (১৯ ডিসেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।  

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা 

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা 

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy