টেক্সটাইল খাতকে বাঁচাতে সরকারের প্রতি বিটিএমএ’র আহবান

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

সুতা উৎপাদনকারী কারখানাগুলো সম্প্রতি উৎপাদন মূল্যের চেয়েও কম মূল্যে সুতা বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন এখাতের উদ্যোক্তারা। এমন

2025-12-28T21:25:57+00:00
2025-12-28T21:25:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেক্সটাইল খাতকে বাঁচাতে সরকারের প্রতি বিটিএমএ’র আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ১০২)
X

সুতা উৎপাদনকারী কারখানাগুলো সম্প্রতি উৎপাদন মূল্যের চেয়েও কম মূল্যে সুতা বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন এখাতের  উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থা তুলে ধরতে এক মতবিনিময় সভার আয়োজন করে বিটিএমএ। সভায় টেক্সটাইল মিল সেক্টরের উদ্যোক্তারা তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত ‘স্পিনিং সেক্টরে দীর্ঘদিন যাবত বিদ্যমান বহুবিধ সমস্যা ও তা থেকে উত্তরণে সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ প্রনয়নের নিমিত্তে‘ এক মতবিনিময় সভায় ভয়াবহ চিত্র উল্লেখ করা হয়।

সভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 'এখন ব্যবসায় সংকট। অর্থনীতিতে সংকট। রাজনীতিতে সংকট। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে ৩০ সেন্ট কম মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে গেছে। এরইমধ্যে ৫০টি মিল বন্ধ হয়ে গেছে। এতে ২ লাখ কর্মসংস্থান হারিয়েছে দেশ। চাইলেই বন্ধ হওয়া মিলগুলো চালু করা যাবে না। এ খাত নিয়ে বিগত ২০ মাসে সরকারের কোনো আলোকপাত দেখতে পাইনি।'

তিনি আরো বলেন, যে ৫০টা মিল বন্ধ হয়ে গেছে; এই কারখানাগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ থেকে ৭০০ কোটি টাকার কম নয়। মিলগুলো বন্ধ হওয়ায় দুই লাখ কর্মসংস্থান হারিয়ে গেছে। মিলগুলো আমরা পুনরায় চালু করবো এটাও খুব কঠিন। সরকারের এখানে কোনো আলোকপাত আমরা দেখতে পাইনি গত ১৫ থেকে ২০ মাসে। এ সময়ে ভারত থেকে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। এটা অত্যন্ত দুঃখজনক।

বিটিএমএ সভাপতি বলেন, আমার পাঁচটা ফ্যাক্টরির মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। এখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে পরেরটা কীভাবে বন্ধ করবো? কারণ বন্ধ করাও অনেক কঠিন। ব্যাংকের টাকা পয়সা বুঝে দিয়ে তারপর বন্ধ করতে হয়।
যদি বিটিএমএ এর সভাপতি হিসেবে আমার ফ্যাক্টরি বন্ধ হয়, তাহলে আপনাদের একটু আলোকপাত করা উচিত। আর এভাবে যদি ছয় মাস চলতে থাকে দেখা যাবে যে টেক্সটাইলবিহীন একটা সভাপতি বিটিএমএ এর সভাপতি। এটাই আপনারা দেখবেন হয়তো আগামী দিনে।

স্পিনিং মিলকে বাঁচাতে ৭২ ঘণ্টার মধ্যে নীতি সহায়তা চেয়ে বিটিএমএ সভাপতি বলেন, ভারত একটি পলিসি করে মাত্র তিন ঘণ্টায়। আমাদের বছর পার হয়ে যায়। আমাদের দাবি-অতি শিগগিরই ৭২ ঘণ্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসা উচিত এই সেক্টরকে বাঁচানোর জন্য।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘এই মুহূর্তে অক্সিজেন দিয়ে বাঁচানোর সময়। সেক্টরটাকে বাঁচাতে হলে আপনাকে (সরকার) বিশাল বড় পদক্ষেপ নিতে হবে। প্রায় ২২ বিলিয়ন ডলারের এই খাতটিকে আইসিইউ থেকে বের করার জন্য সরকারকে অচিরেই বিশেষ পদক্ষেপ নিতে হবে।'

সুতা বাণিজ্যে পরাধীনতা চলছে উল্লেখ করে বিটিএমএ'র সাবেক পরিচালক রাজীব হায়দার বলেন, ‘ওনারা বিক্রি করছেন ২ ডলার ৫০ সেন্টে (প্রতি কেজি)। ওনাদের প্রণোদনা রয়েছে। মূল্য কম হওয়ায় ওনাদের কাছ থেকে নিতে বলছেন। আর আমাদের মিলগুলো বন্ধ হতে হতে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এখন ধ্বংসটাই বাকি। এই যে ৫০ সেন্ট কমে উনি সুতাটা বিক্রি করলেন, লাভবান হলেন কে? আমার সুতা তো বিক্রি হলো না। উনি ৫০ সেন্ট কম দামে সুতা বিক্রি করে দিলেন। এটাকে অর্থনৈতিক আগ্রাসন না বলে আর কীভাবে সংজ্ঞায়িত করা যায়? এই আগ্রাসন যদি চলতে থাকে তাহলে অর্থনীতির চাকা বন্ধ হতে কিন্তু আর বেশি দেরি নেই। যে খাত (পোশাক) ৮৫ শতাংশ অবদান রাখে, তাতে এ আগ্রাসন আমি আমার শক্তি দিয়ে রুখতে পারবো না। রুখতে হলে আমার দরকার নীতি সহায়তা।'





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy