বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক

2025-12-30T21:39:00+00:00
2025-12-30T21:39:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১০৩)
X

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।

আমিন মোহাম্মদ পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন,  রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাঁর দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, এই মহান নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হবার নয়।

শোকবার্তায় আমিন মোহাম্মদ গ্রুপ বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy