বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের

2025-12-30T13:06:43+00:00
2025-12-30T13:06:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ পিএম   (ভিজিট : ১১১)
X

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের প্রধান দুই পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)- এদিন লেনদেন বন্ধ রাখবে।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে নির্ধারিত। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা এবং বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করার লক্ষ্যে এ ছুটি পালন করা হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকে। তবে এ সময় ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম চালু থাকে। হিসাব মিলানোর প্রয়োজনে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও গ্রাহকদের কোনো লেনদেন সম্পন্ন করা হয় না।

এ ছাড়া ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে বা ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারেও লেনদেন স্থগিত থাকে। সে অনুযায়ী আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে। তবে এ দিন পুঁজিবাজারের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy