আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫,স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত ।আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের

2025-12-30T20:43:42+00:00
2025-12-30T20:43:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৫৩)
X

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫,স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত ।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫,স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ শীর্ষক অনুষ্ঠানসমূহ সম্প্রতি কক্সবাজারে অবস্থিত হোটেল দি সী-প্রিন্সেস এর নাগর ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয় ।

Rebuild Trust on ICB Islamic Bank শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রথম দিনের প্রথমার্ধের অনুষ্ঠানে ঢাকা ও চট্রগ্ৰাম অঞ্চলের বিপুল সংখ্যক আমানতকারী , ব্যবসায়ী, গ্ৰাহক, বিনিয়োগকারী , শুভাকঙ্খী ও শুভানুধ্যায়ী এবং সারা দেশে অবস্থিত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের প্রায় ২০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান ।

দেশের স্বচ্ছ ধারার মানবিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্ৰুপের সম্মানিত পরিচালক এবং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ মটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন ,ব্যাংকের কর্পোরেট ক্লাইন্ট প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রাহাত খলিল, টেক্স বিডির কর্ণধার জনাব আফরোজা সুলতানা, ইউনিটি ইনোভেটিভ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব তহমিনা খাতুন বিউটি, পরিচালক জনাব শারমিন খানম এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদ আহমেদ প্রমূখ তাঁদের বক্তব্যে এই ব্যাংকের সাথে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় এবং বাণিজ্যিক কার্যক্রম আরো জোরদার করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান ছাড়াও ডেপুটেশনে কর্মরত বাংলাদেশ ব্যাংকের ৩ জন কর্মকর্তা যথাক্রমে ডক্টর সুমন্ত কুমার সাহা,অতিরিক্ত পরিচালক জনাব এনামুল হক, যুগ্ম পরিচালক এবং জনাব রাসেল মাহমু্‌ যুগ্ম পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নের গতিধারা এবং প্রো-একটিভ পদক্ষেপসমূহের বিবরণ তুলে ধরেন এবং ব্যাংকটি রেগুলেটরি কমপ্লায়েন্স অনুসরণ পূর্বক দ্রুততম সময়ের মধ্যে প্রথম শ্রেণীর ইসলামী ব্যাংকে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মত এ ধরনের কর্মসূচি গ্ৰহণ করায় সকল শ্রেণীর কর্মকর্তা/ কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এ বছরের মত ব্যক্তিগত অর্থায়নে হলেও নিয়মিত এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য অংগ্ৰহণকারী কর্মকর্তাগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানান ।

প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান মহোদয় আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সার্বিক উন্নয়ন, উত্তরোত্তর সমৃদ্ধি ও ধারাবাহিক অগ্ৰযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন ।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy