মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবার পাবে সর্বোচ্চ এক কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য একটি ক্ষতিপূরণ প্যাকেজ

2025-12-29T11:53:50+00:00
2025-12-29T11:58:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবার পাবে সর্বোচ্চ এক কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম  আপডেট: ২৯.১২.২০২৫ ১১:৫৮ এএম  (ভিজিট : ৯৮)
X

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য একটি ক্ষতিপূরণ প্যাকেজ চূড়ান্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাব অনুযায়ী, নিহত শিশুদের পরিবারকে সর্বোচ্চ এক কোটি টাকা এবং প্রাপ্তবয়স্ক নিহতদের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত করা কার্যপত্র আগামী ৩১ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে বলা হয়েছে, আহত শিশুদের অগ্নিদগ্ধতার মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ৬০ লাখ টাকা এবং প্রাপ্তবয়স্ক আহতদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব রয়েছে।

মাঝারি মাত্রার আহত শিশুদের জন্য ৩০ লাখ ও প্রাপ্তবয়স্কদের জন্য ২০ লাখ টাকা, আর স্বল্পমেয়াদি আহত শিশুদের জন্য ১৫ লাখ এবং প্রাপ্তবয়স্কদের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি অগ্নিদগ্ধদের জন্য পৃথক চিকিৎসা ও পুনর্বাসন প্যাকেজও প্রস্তাব করা হয়েছে। যাদের প্রায় ১৫ বছর চিকিৎসা প্রয়োজন হবে, তাদের জন্য ১৫ লাখ টাকা, ১০ বছর চিকিৎসার প্রয়োজন হলে ৯ লাখ টাকা এবং পাঁচ বছর চিকিৎসার ক্ষেত্রে এক লাখ টাকা পুনর্বাসন সহায়তা দেওয়ার সুপারিশ রয়েছে।

নিহতদের ক্ষতিপূরণের অর্ধেক অর্থ এককালীন নগদ এবং বাকি অর্ধেক পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে। আহত শিশুদের ক্ষেত্রে ৫০ শতাংশ অর্থ দুই কিস্তিতে এবং অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্রে জমা থাকবে, যা ২৫ বছর বয়সের আগে উত্তোলন করা যাবে না। প্রাপ্তবয়স্ক আহতদের ক্ষেত্রেও একই কিস্তি পদ্ধতি প্রযোজ্য হবে।

এই ক্ষতিপূরণ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে দেওয়া হবে। তবে দুর্ঘটনায় নিহত পাইলটের পরিবারের জন্য আলাদা কোনো প্যাকেজ সুপারিশ করা হয়নি; বিমানবাহিনী নিজস্ব বিধিমালায় ক্ষতিপূরণ দেবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রায় ৩৫ জন নিহত ও ১৭২ জন আহত হন। নিহত ও আহতদের অধিকাংশই ছিল ১৮ বছরের নিচের শিশু শিক্ষার্থী।




  বিষয়:   মাইলস্টোন ট্র্যাজেডি  পরিবার  এক কোটি টাকা  উত্তরা  অন্তর্বর্তী সরকার  অর্থ মন্ত্রণালয় 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy