মানিক মিয়ায় জায়গা সংকটে মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে জায়গা না পেয়ে আশপাশের ভবন,

2025-12-31T14:17:44+00:00
2025-12-31T14:43:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মানিক মিয়ায় জায়গা সংকটে মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:১৭ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ২:৪৩ পিএম  (ভিজিট : ৭৭)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি ও রাস্তায় ছড়িয়ে পড়েছে মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড এলাকায় এ দৃশ্য লক্ষ্য করা গেছে। কাতার কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, লোকারণ্য হয়ে পড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার কাতারে জায়গা না পেয়ে মানুষ পেছনের দিকে ফিরছে, ভবন গ্যারেজ, গলি ও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কাতার তৈরি করছে। মিরপুর থেকে আসা মোহাম্মদ রফিক বলেন, “এত মানুষ কোনোভাবেই মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকতে পারিনি। উল্টো পথে এসে অবস্থান নিয়েছি।”

মতিঝিল থেকে আসা মোহাম্মদ উজ্জ্বল বলেন, “আগে কারো জানাজায় এত মানুষ দেখিনি। হঠাৎ ধাক্কাধাক্কির কারণে দুই সঙ্গী পড়ে গিয়েছিলেন, চিৎকার করার পর তারা উঠে দাঁড়াতে পেরেছেন।”





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy