শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবস্থান কর্মসূচির পেছন থেকে এক যুবককে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের কাছে

2025-12-29T21:28:12+00:00
2025-12-29T21:28:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে পিস্তলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ২৬৬)
X

শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবস্থান কর্মসূচির পেছন থেকে এক যুবককে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম মো. আরাফাত জামান এবং ঠিকানা ধানমন্ডির জিগাতলা এলাকা বলে জানা গেছে।

আজ সোমবার রাতে শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলাকালীন সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ে জানা যায় যে, আটক ব্যক্তির বহনকৃত অস্ত্রটি একটি খেলনা পিস্তল। তাকে শাহবাগ থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ‎

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy