খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

অনলাইন ডেস্ক

রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে একাধিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর

2025-12-31T10:46:46+00:00
2025-12-31T10:46:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ এএম   (ভিজিট : ৫৩)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে একাধিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে এবং কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। এ বিষয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত (আড়ং), বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেট নামার র‌্যাম্প বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীকে এফডিসি র‌্যাম্প ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি।

যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ
ডিএমপি জানায়, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। তাই, সম্ভব হলে এই সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন ও গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

মিরপুর থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহনকে শ্যামলী মোড় থেকে বাঁ দিকে ঘুরে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) ব্যবহার করে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব সড়কে সীমিত যান চলাচল থাকবে
প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি ও ফার্মগেট অভিমুখে সীমিত যান চলাচল চলবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকেও যান চলাচল সীমিত থাকবে। প্রয়োজনে ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং এবং সায়েন্স ল্যাব ক্রসিং থেকে যানবাহন ডাইভারশন করা হবে।

যেসব স্থানে পার্কিংয়ের ব্যবস্থা
ঢাকা মহানগরের যানবাহনের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার/গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করতে পারবে।

ডিএমপি জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে এসব ট্রাফিক নির্দেশনা ও সড়ক ডাইভারশন কার্যকর থাকবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy