প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম (ভিজিট : ৬৬)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চন্দনাইশ উপজেলার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়ন বিএনপি। এ উপলক্ষে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেছেন নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সন্ধ্যায় ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপি নেতা মুজিবুল হক খোকা মেম্বারের সভাপতিত্বে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান রানা।
ধোপাছড়ি ইউনিয়ন যুবদল নেতা মো.মোকতার হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা মো.হাসান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন আল কাদেরী, আবুল হাসেম, ওসমান গনি, নাছির উদ্দীন মেম্বারসহ ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।