শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলোচনায় মুন্তাসিম আজিম সাগর

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন শার্শা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যশোরের শার্শা উপজেলার যুবদলের

2026-08-09T10:45:08+00:00
2026-08-09T10:45:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলোচনায় মুন্তাসিম আজিম সাগর
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ২২)
মোঃ মুন্তাসিম আজিম সাগর
X

মোঃ মুন্তাসিম আজিম সাগর

আসন্ন শার্শা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যশোরের শার্শা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্তাসিম আজিম সাগর।

দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুন্তাসিম আজিম সাগর স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

সমর্থকরা জানান, রাজপথ থেকে বেড়ে ওঠা এই যুবনেতাকে এবার উপজেলা পরিষদে দেখতে চাই। তারা মনে করেন,ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে মুন্তাসিম আজিম সাগর তরুণ সমাজের প্রতিনিধিত্ব করবেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন। 

শার্শা উপজেলার বাসিন্দারা জানান,মুন্তাসিম আজিম সাগর একজন মানবিক মানুষ। যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।" একইভাবে উপজেলা বিভিন্ন ইউনিয়নের এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারাও তাকে একজন সহজপ্রাপ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে ভাইস চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

শার্শা উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্তাসিম আজিম সাগর বলেন, শার্শা উপজেলার উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে উপজেলার অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।

তিনি আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy