দামুড়হুদায় কৃষকদের আপত্তির মুখে নিম্নমানের চারা বদলে নতুন চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকদের আপত্তির মুখে নিম্নমানের চারা বদলে নতুন চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।সরকারীভাবে বিতরন করা ছোট

2026-08-09T10:43:06+00:00
2026-08-09T10:43:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দামুড়হুদায় কৃষকদের আপত্তির মুখে নিম্নমানের চারা বদলে নতুন চারা বিতরণ
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  কৃষকদের আপত্তির মুখে নিম্নমানের চারা বদলে নতুন চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। 

সরকারীভাবে বিতরন করা ছোট ও নিম্নমানের চারা নিতে কৃষকরা আপত্তি জানানোর পর, নষ্ট হওয়া চারার পরিবর্তে নতুন ও উন্নতমানের চারা আজ শনিবার বিকেলে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলাজুড়ে চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কার্পাসডাঙা ইউনিয়নের কিছু এলাকায় তুলনামূলক ছোট আকারের চারা পৌঁছায়। চারাগুলোর আকৃতি ছোট হওয়ায় বিতরণ কার্যক্রমের শেষ পর্যায়ে কয়েকজন কৃষক তা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে কৃষকদের রেখে যাওয়া ওই চারাগুলো ধান্যঘরা গ্রামের স্থানীয় ইউপি সদস্য নিজ উদ্যোগে রোপণ করেছিলেন। তবে চারাগুলোর গুণগত মান আশানুরূপ না থাকায় রোপণের পর কিছু চারা মারা যায়।

বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় দামুড়হুদা উপজেলা কৃষি অফিস। রোপণকৃত ও নষ্ট হয়ে যাওয়া চারার ক্ষতিপূরণ হিসেবে পুনরায় নতুন ও মানসম্মত চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) কার্পাসডাঙায় সরাসরি উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নতুন চারা তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় কৃষকরা।

পরবর্তীতে শনিবার ( ৮ আগষ্ট)  উপজেলার কুড়ুলগাছিতেও অনুরূপ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy