মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের লাশ!

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার (৯ আগস্ট) সকালে

2026-08-09T11:13:30+00:00
2026-08-09T11:13:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের লাশ!
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজসংলগ্ন একটি মাঠের শহীদ মিনার থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলার মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার ছুটি নিয়ে তিনি কর্মস্থলে যাননি। এরপর রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

রোববার সকাল ৬টার দিকে ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনারে সিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy