প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম (ভিজিট : ৬)

X
ছবি: প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের ঈদগারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি ক্লাব অফ রংপুর সেন্ট্রাল এবং পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি "মাদার অ্যান্ড চাইল্ড হেলথ ক্যাম্প" (Maternal & Child Health Camp) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯:০০ টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য ক্যাম্পে এলাকার শতাধিক গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় শারীরিক পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. রকিবুল হাসান (রাকিব) [MBBS, MD] এবং ডা. রওশন আরা এলিন [MBBS, MS]।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ রংপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ জহির রায়হান। চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা ও সরাসরি অংশ নেন সম্মানিত রোটারিয়ান জনাব আমিরুল হক খোকন, মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রফিকুল ইসলাম ফরহাদ, মাহবুবুল আলম বিপুল, মোরশেদা খাতুন, রোকেয়া আরজুমান, শরীফা বেগম এবং সুরাইয়া রায়হান।
প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রোটারি ক্লাব অফ রংপুর সেন্ট্রাল ও পেশেন্ট কেয়ারের এই মানবসেবামূলক উদ্যোগ স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।