জনবান্ধব নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই একজন জনবান্ধব প্রশাসক হিসেবে জেলার সাধারণ মানুষের কাছে ব্যাপক

2026-01-01T14:24:06+00:00
2026-01-01T14:24:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনবান্ধব নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ২১৫)
X

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই একজন জনবান্ধব প্রশাসক হিসেবে জেলার সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। মাঠপর্যায়ের কাজে সরাসরি অংশগ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি জনআস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি নীলফামারী ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন, ফুটপাত ও বাস টার্মিনালে অবস্থানরত শীতার্ত মানুষ এবং তিস্তার চরাঞ্চলে বসবাসকারী অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি। এ ছাড়া হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ পরিদর্শন, রাস্তা-ঘাট উন্নয়ন কাজের অগ্রগতি তদারকি এবং জরুরি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জেলা প্রশাসক।

স্থানীয়দের মতে, প্রশাসনের উচ্চ পদে থেকেও মোহাম্মদ নায়িরুজ্জামান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানে বাস্তব উদ্যোগ গ্রহণ করেন।

শহরের বয়স্ক নাগরিক তসলিম উদ্দিন বাবু বলেন, ‘তিনি শুধু অফিসে বসে থাকেন না, মানুষের মাঝে এসে তাদের কথা শোনেন। এমন জেলা প্রশাসক আমরা আগে পাইনি।’

এ ছাড়া বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি জেলার মানুষকে অনুপ্রাণিত করছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার পরিচয় দেওয়ায় তিনি ইতোমধ্যে ‘জনবান্ধব প্রশাসক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘আমি প্রশাসক হিসেবে নয়, মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই। নীলফামারীর প্রতিটি মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নই আমাদের প্রথম অগ্রাধিকার।’

সাধারণ মানুষের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে নীলফামারী জেলা উন্নয়ন ও মানবিক প্রশাসনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে সারা দেশে প্রশংসিত হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy