নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিকেএমসি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন মিয়া, সভাপতি শাওন শাহিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শীত মৌসুমে গরিব ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তারা দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার করেন। এছাড়া রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।