গৌরবের ৫০ বছরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, উন্মোচন হলো লোগো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গৌরবের ৫০ বছর লোগো উন্মোচন করা হয়েছে।শনিবার (৮আগষ্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে

2026-08-09T13:37:40+00:00
2026-08-09T13:40:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরবের ৫০ বছরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, উন্মোচন হলো লোগো
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১:৪০ পিএম  (ভিজিট : ১৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গৌরবের ৫০ বছর লোগো উন্মোচন করা হয়েছে। 

শনিবার (৮আগষ্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্ব লোগো উন্মোচন অনুষ্ঠান শারমিন সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। 

স্বাগত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। জাতীয় প্রেসক্লাবের পর দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রেসক্লাবগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অন্যতম। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর উদযাপন নয়, আমরা এটিকে আগামী দিনে পুরো ব্রাহ্মণবাড়িয়ার উৎসব হিসেবে দেখতে চাই। এ আয়োজনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদেরও এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত করা। সুবর্ণজয়ন্তীকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটি জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় আয়োজন উপভোগ করতে পারে। প্রেসক্লাবের অন্যতম ইতিবাচক দিক হলো সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

লোগো উন্মোচন অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাংবাদিক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন, শেখ শহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, আল আমিন শাহিন, পীযুষ কান্তি আচার্য্য, দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নূর, শাহাদৎ হোসেন ও আশেক মান্নান হিমেল।

পরে প্রধান অতিথির কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ গ্রহণ করেন ওয়াসিকুর রহমান মোস্তাক মোল্লা, দেওয়ান দিদারুল আলম ও খাইরুল হাসান। 

অনুষ্টানে প্রেস ক্লাবের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে ২০২৭ সালের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হলো। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy