ধামইরহাটে আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ নানা দাবিতে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট

2026-08-09T13:41:28+00:00
2026-08-09T13:41:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতিসহ নানা দাবিতে মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ১৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে ধামইরহাট-জয়পুরহাট মহাসড়কের পাশে উপজেলা গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ‘উপজাতি’ বা ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ বন্ধসহ তাদের অধিকার ও ভূমি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ধামইরহাট উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি বিজয় এক্কার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সদস্য মিজানুর রহমান, উপজেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবলাল টুডু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল টুডু, উজ্জ্বল পাহানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy