উজিরপুরে স্থানীয়দের অর্থায়নে বাঁশের সাঁকো, ফিতা কেটে উদ্বোধন বিএনপি নেতার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাহার গ্রামের চর এলাকায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের

2026-08-09T13:11:16+00:00
2026-08-09T13:13:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উজিরপুরে স্থানীয়দের অর্থায়নে বাঁশের সাঁকো, ফিতা কেটে উদ্বোধন বিএনপি নেতার
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাহার গ্রামের চর এলাকায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উদ্বোধনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের সময় সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে প্রায় ৩০০ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, দিনমজুর ও জেলেদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভায় একাধিকবার জানানো হলেও সহযোগিতা না পাওয়ায় স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকোটি নির্মাণ করেন।

পরে স্থানীয়দের আমন্ত্রণে শহিদুল ইসলাম খান সাঁকোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নারী-পুরুষ ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাঁকো উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ কেউ ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। আবার স্থানীয় অনেকেই চলাচলের দুর্ভোগ কমাতে সাঁকো নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. মজিবর রহমান বলেন, ‘জোয়ারের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা হয়। তাই নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছি।’

শহিদুল ইসলাম খান বলেন, ‘স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্যই সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।’ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy