প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ৩:১৭ পিএম (ভিজিট : ১০৯)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাইতে ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো: মহিবুল্ল্যাহ খোকন ও আরেক স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম।
বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাইতে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১% ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।
এদিকে ভোলা-২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির প্রার্থী মো: হাফিজ ইব্রাহীম, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট মো: জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো: ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিতের প্রার্থী মো: আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর প্রার্থী মো: মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতা দলের প্রার্থী মো: আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: জাকির হোসেন খন্দকার, মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।