থার্টিফার্স্ট নাইটে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে সিফাত (১২ বছর) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।গতকাল বুধবার

2026-01-01T15:40:56+00:00
2026-01-01T15:40:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থার্টিফার্স্ট নাইটে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ১২৪)
X

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে সিফাত (১২ বছর) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। 

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের বিনোদপুরের কলেজপাড়ায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সিফাতকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে  ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটিকে।  

গুলিবিদ্ধ শিশুটির মা বলেন, ‘বালু মহাল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশপাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের একপর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে।’ শিশুটির বাবা বলেন, ‘আমার শিশুর চিকিৎসা সম্পন্ন হওয়ার পরে চিকিৎসকদের মেডিক্যাল সনদের ভিত্তিতে আমরা আইনি সহায়তা নেব।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy