ফুলবাড়ীতে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মদ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনটি পৃথক অভিযানে এক হাজার ৯৮৯টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭

2026-08-09T17:41:07+00:00
2026-08-09T17:41:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মদ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনটি পৃথক অভিযানে এক হাজার ৯৮৯টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা।

রোববার (৯ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ২৯ বিজিবির অধীন মনিপুর বিজিবি ক্যাম্প, তপসী স্থায়ী পোস্ট ও বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাতে পৃথকভাবে তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা এক হাজার ৯৮৯টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি; ঘটনা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রমও জোরদার করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy