চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে

2026-01-01T19:31:17+00:00
2026-01-01T19:31:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৬৯)
X

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ও বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন। 

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীর ঝরে পড়া রোধ এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলায় কাজ করব। বোর্ডের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকার কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী এবং ১৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে।#০১.০১.২০২৬#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy