লৌহজংয়ে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে যুবলীগ নেতা আল আমিন খান (৪২) কে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।থানা সূত্রে

2026-01-01T20:20:54+00:00
2026-01-01T20:20:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ৯৩)
X

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে যুবলীগ নেতা আল আমিন খান (৪২) কে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেস-২ এর অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই–আগস্টে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের একটি মামলায় আসামি হিসেবে আল আমিন খান কে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কনকসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

গত বুধবার বিকেল ৩ টায় উপজেলার ঘোড়দৌড় বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

এছাড়াও মুন্সিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিন খানের বিরুদ্ধে তার স্ত্রী রিতা আক্তারের দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি কনকসার ইউনিয়নের দিঘীরপাড় (ধিৎপুর) গ্রামের বাসিন্দা এবং হাতেম খানের ছেলে।

নারী নির্যাতন মামলার অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আল আমিন খান পরকীয়ায় আসক্ত, মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আল আমিন খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy