মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে গণআন্দোলন ও প্রতিবাদ মিছিল

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

‎মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে মাদকবিরোধী গণআন্দোলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ১০ নং ওয়ার্ড দক্ষিণ বালুয়াডাঙ্গা

2026-08-09T17:59:06+00:00
2026-08-09T17:59:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে গণআন্দোলন ও প্রতিবাদ মিছিল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‎মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে মাদকবিরোধী গণআন্দোলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ১০ নং ওয়ার্ড  দক্ষিণ বালুয়াডাঙ্গা ও পশ্চিম বালুয়াডাঙ্গা (নতুন পাড়া) এলাকায় এ কর্মসূচির আয়োজন করে হিলফুল ফুজুল ও স্থানীয় এলাকাবাসী।
‎মো. গোলাম বাক্কী (হৃদয়)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠ, সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎কর্মসূচির শুরুতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ ও পশ্চিম বালুয়াডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
‎আয়োজকরা জানান, মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
‎কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে—এমন বাড়িতে গিয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে তাদের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক ও বৈধ পেশায় ফিরে আসার আহ্বান জানানো হয়।
‎এ সময় আয়োজকরা বলেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা ও মাদক সেবন মেনে নেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
‎আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিক সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ ও পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy