চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক পৃথক

2026-01-01T20:49:39+00:00
2026-01-01T20:49:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১০৭)
X

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। 

অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, জহুরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু, শিংনগর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা। জব্দকৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy