সীতাকুণ্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব

2026-01-01T21:30:48+00:00
2026-01-01T21:30:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ১১০)
X

বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন এর স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রমে অংশ নেয়াসহ সকল প্রকার স্বীকৃতি প্রদান করা হয়েছে। নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। 

স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সীতাকুণ্ডে গণমানুষের নেতা আসলাম চৌধুরী এফসিএর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy