কুড়িগ্রামে গুলিতে বিজিবি সদস্য নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাম্প থেকে টহলে যাওয়ার সময় নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত

2026-01-02T14:29:37+00:00
2026-01-02T14:29:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে গুলিতে বিজিবি সদস্য নিহত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ৭০৯)
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাম্প থেকে টহলে যাওয়ার সময় নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন গংগারহাট বিওপি ক্যাম্পে।

আত্মহত্যাকারী বিজিবি সদস্যে হলেন, সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।

ফুলবাড়ি থানা পুলিশ জানায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পড়ে নিজ অস্ত্র বুঝে নেন বিজিবি সৈনিক নাসিম উদ্দিন। একপর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভিতর গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy