তীব্র শীতে মুকসুদপুরে মানবিক উদ্যোগ

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার

2026-01-02T16:07:43+00:00
2026-01-02T16:07:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র শীতে মুকসুদপুরে মানবিক উদ্যোগ
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ৯৪)
X

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতের প্রকোপে যারা খোলা আকাশের নিচে, সড়কের ধারে কিংবা অস্থায়ী আশ্রয়ে রাত কাটাচ্ছেন—এমন অসহায় মানুষদের খোঁজখবর নেন ইউএনও মাহমুদ আশিক কবির। এরপর তিনি সরাসরি উপস্থিত থেকে তাদের হাতে কম্বল তুলে দেন, যাতে রাতের তীব্র ঠান্ডা থেকে তারা কিছুটা হলেও সুরক্ষা পান।

কম্বল বিতরণকালে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্য। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

তিনি জানান, ঝুঁকিপূর্ণ ও শীতপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও দুস্থ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। অনেকেই প্রশাসনের এ সহযোগিতাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। স্থানীয় সচেতন মহলও উপজেলা প্রশাসনের এ কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy