থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

থানচি (প্রতিনিধি) বান্দরবান

সারাবাংলা

আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ প্রতিপাদ্যের নানা রংঙের ফেস্টুন ব্যানার নিয়ে নানা

2026-08-09T15:26:16+00:00
2026-08-09T15:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
থানচি (প্রতিনিধি) বান্দরবান
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৩:২৮ পিএম  (ভিজিট : ৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ" প্রতিপাদ্যের  নানা রংঙের ফেস্টুন ব্যানার নিয়ে নানা কর্মসূচী মাধ্যমে আয়োজনের বান্দরবানের থানচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। 

এ উপলক্ষে রোববার (৯ আগষ্ট) সকালে উপজেলা সদরের প্রবেশ মূখে  চৌরাস্তা মোরে আয়োজন করা হয় আলোচনা সভা। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী জনগোষ্ঠীর তরুন-তরুনী, নর-নারীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে  অনুষ্ঠানে স্বতস্ফুর্ত অংশ নেয়। 

উপজেলা আদিবাসী দিবস উদযাপন কমিটি  সভাপতি  ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা  এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নারী ভাইস চেয়ারম্যান বকুলি মারমা। উদযাপন কমিটি সাধারণ সম্পাদক থংএ খুমী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, সমাজ পতি নুমংপ্রু মারমা,পিসিপি সভাপতি সিংওয়াইমং মারমা, টিএসএফ সভাপতি আশাবান ত্রিপুরা, বিকেএসসি ধর্ম বিষয়ক সম্পাদক চসিং খুমী, খিয়ান প্রতিনিধি উমায়া খিয়াং প্রমুখ।

 সমাবেশে বক্তারা  বলেন, পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্চেদসহ আদিবাসীদের শিক্ষা, ভুমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

এর আগেই মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা সদরে প্রবেশ মূখে চৌরাস্তা মোরে এসে শেষ হয়। র‍্যালীতে উপজেলার মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খুমী, খিয়াং, লুসাইসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির তরুন-তরুনীসহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্ধরা অংশ নেয়। #






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy