
X
ছবি : প্রতিনিধি
“প্রাণপ্রিয় প্রাঙ্গণ, আজীবন বন্ধন”- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে অবস্থিত ঐতিহাসিক নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে “নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন”।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
শনিবার (৮আগস্ট) নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের কমিটি গঠন ও আত্মপ্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার সাংবাদিক এমজেএইচ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র মুফতি নূর আহমদ এবং গীতা পাঠ করেন সনজিৎ কুমার দাস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর হোসাইন। আরও বক্তব্য রাখেন- সুজাদ মিয়া, জিতু আহসান, মাসুদা আক্তার, লাভলী বেগম, দিপু দে, মনু মিয়া, মামুন মিয়া, জিয়ানুর রহমান, কামরুল ইসলাম সুমন ও আখলাকুল আম্বিয়া কামরুল প্রমূখ।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- রয়েল আহমদ, নজরুল ইসলাম, আলাল মিয়া, জুবায়ের ইসলাম, আল আমিন, আশিক মিয়া, জমশেদ আলী, সজিব আহমদ, মারুফ আহমদ, জাবেদ আহমদ, এস এম রাহাত, মাহবুবুর রহমান, মোহাম্মদ সুজাত, পিন্টু চন্দ্র শীল, নূর আহমদ সবুজ, সোহান মিয়া, কৌশিক দে, হাসান মিয়া, তাকবীর রহমান, মিছবাহ উদ্দিন, সাজু মিয়া, মিলন মিয়া, জুয়েল মিয়া, শাহিনূর আলম তুহিন, সালমান আহমদ, রাজিবুর রহমান, আলী আহমদ, ফাইয়াজ আহমদ, সুহানুর রহমান অপু, আলী আকবর, সুহেব মিয়া, আলী আহমদ, সোহাগ আহমদ, তোফায়েল আহমদ, জুয়েল আহমদ, শাহিনুর মিয়া, রাজিব আহমদ, সাবিহা সিদ্দিকা, ওয়াজিদা আক্তার ও ছাইদুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের সদস্যরা হলেন—এমজেএইচ জামিল, জাহাঙ্গীর হোসাইন, নির্মল কান্তি দে, শাহ আলম, শহিদুল হক, শরীফ উদ্দিন ও মীর হোসেন।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর নির্বাচন বোর্ড পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে ফরিদ আহমদকে সভাপতি, মাস্টার নির্মল কান্তি দে’কে সিনিয়র সহ-সভাপতি, সোহাগ আহমদ আল-আমিনকে সাধারণ সম্পাদক, সাংবাদিক আমিনুল হক খোকনকে সাংগঠনিক সম্পাদক এবং মামুন আহমদকে অর্থ সম্পাদক করা হয়।
নির্বাচন বোর্ডের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।