কুষ্টিয়ার দৌলতপুরে মর্টার শেল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়

2026-01-02T17:15:09+00:00
2026-01-02T17:15:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ার দৌলতপুরে মর্টার শেল উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়িতে এটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের এই মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় সেখানে পড়ে ছিল।

থানা পুলিশ জানায়, আর্টিলারি শেলটি উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে স্থানীয় সেনা ক্যাম্পকে অবহিত করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিংও করা হয়। 

দৌলতপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধার করা শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy