গোলাপগঞ্জে হার্ড সুপার ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে হার্ড সুপার ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলার বাঘা ইউনিয়নের হার্ড

2026-01-02T18:31:47+00:00
2026-01-02T18:31:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে হার্ড সুপার ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১১৪)
X

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে হার্ড সুপার ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাঘা ইউনিয়নের হার্ড সুপার ব্রিকস নামক ইটভাটাকে এ জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, ইটভাটার জন্য অবৈধভাবে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে আসছিলো হার্ড সুপার ব্রিকস। এমন অভিযোগে ওই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল মাহমুদ ফুয়াদ বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy