ময়মনসিংহে সাবেক এমপি সারোয়ারসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এতে ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের

2026-01-02T19:51:09+00:00
2026-01-02T19:51:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সাবেক এমপি সারোয়ারসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৫৪)
X

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এতে ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এর মধ‍্যে ময়মনসিংহ-১ ( হালুয়াঘাট ও ধোবাউড়া) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তবে যাচাই বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণ খেলাপী ও মামলার তথ্য গোপণ করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়ন পত্রও বাতিল করা হয়।

অপরদিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য না দেওয়া ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়ন পত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়ন পত্রও বাতিল হয়। 

খবরের সত‍্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের মোট ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে এ আদশের সার্টিফাই কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপীল করতে পারবেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy