প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ১৯৮)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি'র দলীয় মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে পৌর শহর খড়মপুর শাহপীর কল্লাশহীদ (রাহ:) এর মাজার শরীফ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া মিলাদ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপি নেতা শওকত হোসেন সোহাগ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া,উপজেলা বিএনপি'র সাবেক প্রবাসীকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল নেতা মামুন আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম তারেক, শাওন, মাসুদ ভূইয়া সহ আরো অনেকে।
অতিথিরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপোষহীন নেত্রী, দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। তিনি আজীবন দেশকে ভালবেসে গেছেন। কোনদিন দেশ ছেড়ে চলে যাই নাই। তার মৃত্যুতে দেশের অপুরুনিয় ক্ষতি হয়েছে, উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রায় এক হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।