প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ১৬১)

X
নীলফামারীর কিশোরগঞ্জে জামাতার কারের ধাক্কায় শ্বশুর নিহত হয়েছেন। শুক্রবার বিকালে দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত এন্তাজুল (৫৫) ওই গ্রামের মৃত আজগার আলীর ছেলে। স্থানীয়রা ঘাতক জামতা আবু তাহেরকে (৩৫) অবরুদ্ধ করে রাখে। সে উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের মাজেদুলের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের মেয়ে রেবেকার (২৫) সঙ্গে ২ বছর আগে তাহেরের বিয়ে হয়। স্বামীর নিযার্তন সহ্য করতে না পেরে ৪দিন আগে বাবার বাড়িতে আশ্রয় নেয়। জুমার নামাজ পরে তাহের শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে যেতে জোর করে ব্যক্তিগত কারে উঠায়। এ সময় কারের সামনে দাড়িয়ে মেয়েকে নিয়ে যেতে বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে জামাতা তার শ্বশুরের গায়ের ওপর দিয়ে দ্রুত বেগে কার নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ধাক্কা লেগে ঘটনাস্থলেই শ্বশুর এন্তাজুল নিহত হলে এলাকাবাসি জামাতা তাহেরকে অবরুদ্ধ করে থানায় খবর দেয়।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরুদ্ধ জামতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মগে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।