কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

2026-01-02T21:14:22+00:00
2026-01-02T21:14:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ১১৭৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ দুইজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বিকালে কুমিল্লা জেলা প্রশাসক সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেন কুমিল্লা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মুঃ রেজা হাসান।

অন্যান্য মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলো-ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জাল হোসেন, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান ও গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ আঃ জসিম উদ্দিন। 

এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আঃ করিম ও আমজনতার দলের মোঃ মাসুদ রানার প্রার্থীতা বাতিল করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপি ও এনসিপিসহ ৮ দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy