খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ

2026-01-03T10:14:18+00:00
2026-01-03T10:22:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ এএম  আপডেট: ০৩.০১.২০২৬ ১০:২২ এএম  (ভিজিট : ৯৩)
X

খুলনার ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন- ভ্যান চালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী কালিপদ মন্ডল, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম।

স্থানীয়রা জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্স গাড়িটি সড়কের বিপরীত সাইডে যেয়ে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দেয়। এর মধ্যে কালিপদ মন্ডলের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস সরদার রাত ৯টায় মারা যায়। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুজ্জামান চানু বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy