আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার আদমদীঘিরে অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে।

2026-01-03T13:21:49+00:00
2026-01-03T13:21:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৫৮)
X

বগুড়ার আদমদীঘিরে অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাকের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)। সিএনজি চালক পালিয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ৮টয় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুঘটনাটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে উল্লেখিত তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিল। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লাশের আত্মীয় স্বজরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy