শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সমাজসেবা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে 'আত্ম-অনুসন্ধান এবং যত্নশীল সমাজ, নবীন-প্রবীন কথোপকথন' শীষর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩

2026-01-03T13:33:51+00:00
2026-01-03T13:33:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ১১৫)
X

জাতীয় সমাজসেবা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে 'আত্ম-অনুসন্ধান" এবং যত্নশীল সমাজ, নবীন-প্রবীন কথোপকথন' শীষর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সম্মেল কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সভাপতি ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আবু সাঈদ, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ,সেবাগ্রহীতা নিখিল বাবু, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, হাজী আক্রম আলী এতিম খানা ও হাজী আস্তুরা এন্ড জয়তারা মজিদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা। 

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা সমাজসেবা অফিসের হিল্লোল পুরকায়স্থ সহ উপকারভোগীরা প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy