কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ভোর

2026-01-03T15:15:48+00:00
2026-01-03T15:15:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ৮০)
X

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ভোর ৫টায় মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা  এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার হুসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy