গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত

2026-01-03T15:23:34+00:00
2026-01-03T15:26:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৩:২৬ পিএম  (ভিজিট : ৫২)
X

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ভ্যানগাড়ী যোগে কাজে যাচ্ছিলেন একদল দিনমজুর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রলির চাপায় ঘটনাস্থলেই ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy