রূপগঞ্জ সমতা ফাউন্ডেশন উদ্যোগে শিক্ষা বৃত্তি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৪৩)

X
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার সকালে হাটাব এলাকায় অবস্থিত দক্ষিণ বাড়ৈ সমতা ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দক্ষিণ বাড়ৈ সমতা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান (আতিক) সহ সভাপতি ইব্রাহিম হোসেন -এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলামিন তানভীন ও পরীক্ষা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ শামীম ভূঁইয়া ও শিক্ষা কমিটি সাধারন সম্পাদক মোহাম্মদ সুমন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজী আকরাম আলী সাহেবের পুত্র মোহাম্মদ কাইউম মিয়া ও সামাজিক সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এই ধরনের শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাথীরা সমাজে মাদকাসক্ত হতে বিরত থাকবে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ আসা করি থাকবে। অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।