জামালপুর-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ

2026-01-03T17:01:23+00:00
2026-01-03T17:01:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুর-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৯৩)
X

জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ছামিউল হক ফারুকী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এর প্রার্থী সুলতান মাহমুদ সিরাজি।

অন্যদিকে, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ, আনোয়ার হোসেন,  স্বতন্ত্র প্রার্থী মীর শরীফ হাসান লেলিন, শরিফুল ইসলাম খান ফরহাদ, শওকত হাসান মিয়া, ওয়ারেছ খান অর্ণব।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন আইন ও বিধিমালার আলোকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy