প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ৬৭)

X
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে শীতকে উপেক্ষা করে উপজেলার হল রুমে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী শিক্ষক রোস্তুম আলীর সঞ্চালনায় জাতীয় সমাজ সেবা দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, নির্বাচন কর্মকর্তা জহিরুল হক, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি বক্তব্য রাখেন।
এসময় সভাপতি আশরাফুল আলম রাসেল বলেন সরকার সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সামজিক বেষ্টনী জোরদার করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও চিকিৎসার সহযোগিতা সহ নাগরিকদের জন্যে সুযোগসুবিধা দিয়ে ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে। তিনি জাতীয় সমাজ সেবা দিবসে সরকারের নেয়া সিদ্বান্তকে গুরুত্ব আরোপ করে জনস্বার্থে বক্তব্য রাখেন।