প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পিএম (ভিজিট : ১১)

X
ছবি: প্রতিনিধি
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে চাপড়বাড়ী দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার শ্রেণিকক্ষ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে মাদ্রাসার সুপার মাওলানা মো. মোবাশ্যারুল ইসলামসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মাওলানা মো. মোবাশ্যারুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের নিয়মিত অভ্যাসের অংশ হওয়া উচিত। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। নিজেদের প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।’