আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান ও চিকিৎসা কার্যক্রম সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।রোববার (৯ আগস্ট)

2026-08-09T12:51:34+00:00
2026-08-09T13:49:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১:৪৯ পিএম  (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান ও চিকিৎসা কার্যক্রম সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৯ আগস্ট) সকালে তিনি জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করেন মন্ত্রী। পরিদর্শনে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় চাঁদপুরের সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

​সকালে হঠাৎ করেই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন মন্ত্রী।

পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

​পরিদর্শনকালে চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy