প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ৫৩)

X
মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের ৪২ তম ওরশ মাহফিল শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি উপজেলার বামনহাটা গ্রামে তিন গম্বুজ মাজারে অনুষ্ঠিত হয়।
খন্দকার রাসেল এর সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, বিশিষ্ট ঠিকাদার ফরহাদ হোসেন, পৌর জাসাস এর সহ-সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক আব্দুল জলিল খান, ৬ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মনির হোসেন, খন্দকার মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল হাসান, বামনহাটা বাউল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, খন্দকার জামাল উদ্দিন প্রমুখ।
রাতব্যাপী কাওয়ালী পরিবেশন করেন, সাজ্জাদ দেওয়ান, সুবর্ণা সরকার ও শেলী সরকার।