প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ৪৯)

X
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর নবনির্মিত বগুড়া প্রেসক্লাবের বেগম খালেদা মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বিএফইউজের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
দোয়া মাহফিলে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।